,

চীন থেকে ৫৪ লাখ টিকা আসছে আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে করা সাড়ে সাত কোটি টিকা চু্ক্তির আরও ৫৪ লাখ টিকা আসছে আগামীকাল। আজ শনিবার সকালে টিক দেশে পৌঁছাতে পারে।

শুক্রবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এই তথ্য জানিয়েছেন।

দেশটি থেকে চুক্তির এ পর্যন্ত এক কোটি ৩৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ এসেছে। পাশাপাশি উপহার ও কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ৫৫ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ এবং উপহার হিসেবে ২১ লাখ টিকা দিয়েছে চীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে গত আট মাসে কেনা উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে শুধু আগস্টেই এসেছে ১ কোটি ২৪ লাখ ৭০ হাজার ২৫০ ডোজ টিকা।

চীন ছাড়াও ভারতের উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে ৩৩ লাখ। একই টিকার ৭০ লাখ ডোজ এসেছে সেরামের কাছ থেকে। কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৫৫ লাখ, ফাইজারের ১১ লাখ ৬২০ ডোজ এবং জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ৫৯ হাজার ৩৮৭ ডোজ টিকা এসেছে।

গত বৃহস্পতিবার পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৭ হাজার ১১৪ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৪০১ জন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের