ফ্লাইওভার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে পড়ে আলী আকবর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানাধীন ২নং গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী আকবর নগরীর বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকার বাসিন্দা।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে ফ্লাইওভারের উপর থেকে আলী আকবরকে নিচে পড়েন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, স্থানীয়রা আলী আকবরকে ফ্লাইওভার থেকে লাফ দিতে দেখেছেন। লাফ দিয়ে এক বাইকারের গায়ের ওপর পড়েন। ওই বাইকার সামান্য আঘাত হয়েছেন। এরই মধ্যে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলেছে পুলিশ। এ ঘটনার পেছনে অন্য কোন কারণ রয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী