বেপর্দা নারীরা কাটা তরমুজের মতো : তালেবান

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের নারীদের অধিকারের কথা বলা হিজাব না পরা বেপর্দা নারীরা কাটা তরমুজের মতো বলে বিরূপ মন্তব্য করেছেন তালেবানের এক সদস্য। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং অনেকেই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আবার কেউ কেউ নিন্দাও জানাচ্ছেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। তাদের খবরে বলা হয়েছে, তালেবানের ওই সদস্য বলেন- আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্যই গোটাটাই কেনেন। হিজাব না পরা বেপর্দা নারীরা হলো ‘কাটা তরমুজ’।

তালেবান কর্তার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য ,রাজধানী কাবুল গত ১৫ আগস্ট দখল করে নেয় তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী