সশরীরে পাঠদান ও পরীক্ষা বাতিল নিয়ে আইনি নোটিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র একদিন পর (রোববার) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এর আগেই সশরীরে পাঠদান ও পরীক্ষা বাতিল নিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। এতে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিবসহ ৬ জনকে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন নোটিশকারী আইনজীবী।

নোটিশে বলা হয়, করোনার কারণে চলমান পরিস্থিতিতে চলতি বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা বাতিল করে গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং করোনা নির্মূল না হওয়া পর্যন্ত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে প্রতিদিন ক্লাস না নিয়ে সপ্তাহে একদিন সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে ক্লাস নেয়ার অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন: ১২ সেপ্টেম্বর যেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সংশয়

এছাড়া করোনা নির্মূল না হওয়া অবধি প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনে নিয়মিত পাঠদানের ব্যবস্থা চালু রাখতে বলা হয়েছে নোটিশে। তবে প্রতিষ্ঠান যদি খুলতেই হয় তাহলে সপ্তাহে এক দিন সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে পাঠদান করার ব্যবস্থা করতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কারণে যদি কোনো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক কিংবা কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন, তাহলে সরকারের পক্ষ থেকে বিনা মূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং প্রাণহানির ঘটনা ঘটলে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়াসহ উক্ত পরিবারের দায় সরকারকে বহন করতে হবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের রুটিন তৈরিতে ১১ নির্দেশনা

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, সপ্তাহে প্রতিদিন নির্দিষ্ট শ্রেণিতে দুটি করে ক্লাস ধরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে রুটিন প্রণয়ন করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান