তালেবান সরকারের অভিষেক ১১ সেপ্টেম্বর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আগামী ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে তালেবানের পক্ষ থেকে ঘোষিত অন্তর্বর্তী সরকার। তালেবানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।

স্পুৎনিকের খবরে বলা হয়, শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এখন পর্যন্ত রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তালেবানের একজন সিনিয়র সদস্য স্পুৎনিককে বলেছেন, “আফগানিস্তানের নয়া অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।”

তবে যেসব দেশকে আমন্ত্রণ জানানোর কথা তালেবান বলেছে সেসব দেশের পক্ষ থেকে এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত আগস্ট মাসের গোড়ার দিকে তালেবান আফগানিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করে এবং ১৫ আগস্ট তারা রাজধানী কাবুল দখল করে নেয়। এর প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার রাতে নিজেদের অন্তর্বর্তী মন্ত্রিসভা ঘোষণা করে তালেবান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান