বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তালেবান মন্ত্রিসভাকে অবৈধ বলে গনি সরকারের বিবৃতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভাকে অবৈধ ও অযৌক্তিক বলেও অভিহিত করেছেন আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভির

বৃহস্পতিবার ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে।

তালেবানের এই মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছার বিরোধী কাজ বলেও বিবৃতিতে বলা হয়।

এতে বলা হয়, তালেবানের মন্ত্রিসভা ঘোষণার কারণে আফগানিস্তানের রাজনৈতিক, জাতিগত ও সামাজিক বৈচিত্র্য ক্ষুণ্ন হবে। দেশটিতে একটি ব্যাপক ও দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনা ক্ষুণ্ন হবে। তাই আফগানিস্তানের সব কূটনৈতিক মিশন ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তানের সংবিধানের আলোকে তাদের স্বাভাবিক কাজ ও দায়িত্ব-কর্তব্য পালনের বিষয়টি অব্যাহত রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, তথাকথিত তালেবান মন্ত্রিসভা এমন ব্যক্তিদের নিয়ে গঠিত, যারা শুধু আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতারই বিরোধী নন, তারা আঞ্চলিক ও বিশ্ব সম্প্রদায়ের নিরাপত্তা-স্থিতিশীলতার জন্যও মারাত্মক হুমকি।

উল্লেখ্য, কাবুল দখলের পর গত মঙ্গলবার কট্টরপন্থী হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়ে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তালেবানের কয়েকজন বর্ষীয়ান নেতা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা হাক্কানি নেটওয়ার্কের নেতাদের।

এর আগে গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান থেকে পালিয়ে যান। তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা