বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঁথিতে সিঁদুর, ফের আলোচনায় নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : শুরু থেকেই তাকে নিয়ে চর্চার শেষ নেই। ব্যক্তিগত জীবন থেকে তার কাজের জীবন সব নিয়েই আলোচনা আর সমালোচনা লেগেই রয়েছে। এমনকি মা হওয়ার পরও চর্চা চলছে তার ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি হলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

গেল বছরই ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের অবসান ঘটিয়ে আলাদা হয়েছেন। নিখিলকে বিয়ের পর তিনি হিন্দু রীতি-নীতি পালন করেছিলেন।

নিখিলের সঙ্গে যেহেতু সম্পর্ক নেই, সুতরাং তার সিঁথিতে সিঁদুর থাকার কথা নয়। কিন্তু সদ্যই ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে নুসরাতের মাথায় সিঁদুর দেখা গেছে। যা নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনাকল্পনা শুরু হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, চারদিকে মরুভূমি; হলুদ রঙের লং স্কার্ট, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস আর খোলা চুলে হেঁটে যাচ্ছেন নুসরাত। তার সিঁথিতে রক্তরঙা সিঁদুর।

ভিডিওটির ক্যাপশনে নুসরাত জানিয়েছেন, এই ভিডিও নতুন নয়। গত জানুয়ারিতে যখন রাজস্থানে ঘুরতে গিয়েছিলেন, তখন ধারণ করা।

পোস্টের বিবরণীতে হ্যাশট্যাগের সঙ্গে ‘থ্রো ব্যাক মেমোরিজ’, ‘রাজস্থান’-এর মতো একাধিক শব্দ জুড়ে দিয়েছেন নায়িকা।

রাজস্থান থেকে কলকাতায় ফেরার পর দক্ষিণেশ্বর মন্দিরেও দেখা গিয়েছিল নুসরাত-যশকে। সেখানেও হাতে শাঁখা-পলা এবং সিঁথি ভরতি সিঁদুর নিয়ে উপস্থিত হয়েছিলেন নুসরাত।

নিখিল জৈনের সঙ্গে আলাদা হওয়ার পর রাজস্থানে ঘুরতে গিয়ে নুসরাত কেন সিঁদুর পরেছিলেন? এটা কি শুধু নান্দনিকতার জন্য, নাকি এর পেছনে রয়েছে অন্য গল্প? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার