,

অভিনেত্রী ডেইজি আহমেদ গুরুতর অসুস্থ

news-image

অনলাইন ডেস্ক : গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্র্রী ডেইজি আহমেদ। রাজধানীর একটি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট তথা সিসিইউতে রাখা হয়েছে তাকে। গত ৪ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। শ্বাসকষ্ট, হৃৎস্পন্দন ও অক্সিজেন লেভেল কমে যাওয়ায় বেশ কিছু সমস্যায় ভুগছেন তিনি।

ডেইজি আহমেদের ছোট মেয়ে অভিনেত্রী-গায়িকা ঐন্দ্রিলা আহমেদ খবরটি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন তার মা। আগস্টে সেরে ওঠেন। কিন্তু করোনাজনিত শারীরিক কিছু জটিলতা থেকেই যায়। সেটাই ক্রমে বাড়তে থাকে।

এদিকে ঐন্দ্রিলার বড় বোন তাহসিন ফারজানা তিলোত্তমা গণমাধ্যমকে বলেন, “গত ১ সেপ্টেম্বর রাতে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে পড়ে যান মা। অনেক সময় পরে বুঝতে পারেন, ঠান্ডা লাগছে। কিন্তু কী হয়েছিল, কিছুই মনে ছিল না। এর পর থেকে আম্মার শ্বাসকষ্টের সঙ্গে অন্যান্য জটিলতা বাড়তে শুরু করে। দ্রুত তাকে আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাই।”

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও বলেছেন, “চিকিৎসকেরা পেসমেকার লাগানোর কথা বলছেন। কিন্তু মায়ের শারীরিক অবস্থার কারণে পেসমেকার লাগানোর মতো অবস্থা নেই। তবে শ্বাসকষ্ট কমে গেলে লাগানোর দরকার নেই।”

ডেইজি আহমেদ প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী। এ দম্পতির দুই মেয়ে এবং এক পুত্রসন্তান রয়েছে। ডেইজি আহমেদ অভিনয়ের পাশাপাশি রবীন্দ্রসংগীত গেয়েও সুনাম কুড়িয়েছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের