বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯/১১-র দিন শপথ গ্রহণ অনুষ্ঠানের পরিকল্পনা তালেবানের

news-image

অনলাইন ডেস্ক : তালেবান ঘোষিত আফগানিস্তান ইসলামি আমিরাত (আইইএ) এর অন্তর্বর্তীকালীন সরকার আগামী ১১ সেপ্টেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান করার পরিকল্পনা করছে। অন্যদিকে, সেদিন ৯/১১-র সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকী পালন করবে যুক্তরাষ্ট্র। খবর: টাইমস অফ ইন্ডিয়া।

২০০১ সালের এই দিনেই যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার ও সেনা সদর দফতর পেন্টাগনে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জন্য ইসলামি জঙ্গি সংগঠন আল কায়েদাকে দায়ী করে যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ২৬০৬ জন সহ মোট ২৯৭৭ জন নিহত হয়েছিল ওই হামলায়। আহত হয়েছিল আরও ৬ হাজার মানুষ।

ওই হামলার জেরেই ২০০১ সালের শেষদিকে আফগানিস্তানে হামলা করে যুক্তরাষ্ট্র। উৎখাত করা হয় তালেবান সরকারকে। কারণ তালেবানরা আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসাম বিন লাদেনকে আফগানিস্তানে আশ্রয় দিয়েছিল। অনেক বিশেষজ্ঞের মতে ওই হামলা বিশ্ব ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে। যার ধারাবাহিকতায় ২০০৩ সালে ইরাকেও আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নবগঠিত তালেবান সরকার শপথ অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে, যার মধ্যে রয়েছে চীন, তুরস্ক, পাকিস্তান, ইরান, কাতার, রাশিয়া, ভারত এবং মজার বিষয় হল যুক্তরাষ্ট্রকেও তারা আমন্ত্রণ জানিয়েছে।

গত মঙ্গলবার ৩৩ সদস্যের সরকার ঘোষণা করেছে তালেবান। তালেবানের নতুন সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে ‘কট্টরপন্থী’ হিসেবে পরিচিতদেরকে। তালেবান সদস্য ছাড়া আফগানিস্তানের অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠী বা দলের নেতাদেরকেও এই সরকারে রাখা হয়নি। নেই কোনও নারী নেত্রীও। ফলে প্রশ্ন উঠেছে তালেবান কি আসলেই বদলে গেছে নাকি তারা ফের অতীতের রুপেই আবির্ভুত হবে?

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা