বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে সন্ত্রাসবাদ: ১০ বছরে নিহত ৫৬,৪৮০

news-image

পাকিস্তানে সন্ত্রাসবাদের গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বমুখী। তাতে বিরাম বা হ্রাসের কোন লক্ষণ নেই। গত ১০ বছরে সন্ত্রাসী হামলায় দেশটিতে নিহতের হার বেড়েছে ৭৪৮ শতাংশ। ২০০৫ ও ২০১৪ সালের মধ্যে সন্ত্রাসী হামলায় নিহতের হার ৭৪৮ দশমিক ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ওই একই সময়ে ভারতে সন্ত্রাসী হামলায় মৃত্যুর হার ৭০ শতাংশ কমেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ২০০৫ সাল থেকে পাকিস্তানে ৫৬,৪৮০ জন সন্ত্রাসবাদের শিকার হয়েছেন। সে হিসাবে প্রতিদিন সেখানে প্রাণ হারিয়েছেন প্রায় ১৪ জন। নিহতদের মধ্যে ৫৪ দশমিক ৪৩ শতাংশ বা ৩০ হাজার ৭৯৯ জন সন্ত্রাসী, ৩৪ দশমিক ৯৫ শতাংশ বা ১৯ হাজার ৭৪০ জন বেসামরিক নাগরিক এবং ১০ দশমিক ৫২ শতাংশ বা ৫ হাজার ৯৪১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। গত বুধবারও বন্দরনগরী করাচিতে মোটরবাইকে চেপে ৬ সন্ত্রাসী স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে। ওই হামলায় ৪৩ জন নিহত ও ২০ জন আহত হন। সম্প্রতি বাসে ওই হামলার পূর্ব পর্যন্ত পাকিস্তানে ২০১৫ সালে ১,৫২০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ভারতে সন্ত্রাসবাদের শিকার হয়ে ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ১৯,৩৮৫ জন নিহত হয়েছেন। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৫ জন করে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৪৫ দশমিক ৯৭ শতাংশ বা ৮ হাজার ৯১১ সন্ত্রাসী, ৩৭ দশমিক ৭২ শতাংশ বা ৭ হাজার ৩১২ জন বেসামরিক নাগরিক এবং ১৬ দশমিক ৩১ শতাংশ বা ৩ হাজার ১৬২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। ২০১৫ সালে এ পর্যন্ত সন্ত্রাসবাদের কারণে দেশটিতে ২৫১ জন প্রাণ হারিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা