,

বিটকয়েনের দাম যখন লাখ ডলার ছাড়াতে পারে

news-image

নিউজ ডেস্ক : ব্রিটিশ বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রিপ্টোকারেন্সি গবেষণা দলের প্রাক্কলন অনুযায়ী, আগামী বছরের শুরুর দিকে বিটকয়েনের বিনিময় মূল্য দ্বিগুণ হয়ে এক লাখ ডলারের মাইলফলক পেরিয়ে যাবে। আর দীর্ঘ মেয়াদে তা ১ লাখ ৭৫ হাজার ডলার পর্যন্ত যেতে পারে।

অন্যদিকে লেনদেনের পরিমাণের বিচারে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা ইথেরিয়ামের সম্ভাব্য দাম ২৬ থেকে ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে। তবে ইথেরিয়াম সেই পর্যায়ে গেলে বিটকয়েনের দাম উঠবে ১ লাখ ৭৫ হাজার ডলারের কাছাকাছি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন ক্রিপ্টোকারেন্সি গবেষণা বিভাগের নেতৃত্বে আছেন জেফরি কেন্ড্রিক। ব্যাংকটির উদীয়মান মুদ্রা গবেষণার বৈশ্বিক প্রধানও তিনি। গ্রাহকদের পাঠানো এক বার্তায় জেফরি লিখেছেন, ‘বিনিময় মাধ্যম হিসেবে ভবিষ্যতের ক্যাশলেস (নগদ অর্থের ব্যবহারহীন) বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেনদেনের পদ্ধতি হতে পারে বিটকয়েন। ২০২১ সালের শেষ বা ২০২২ সালের শুরুর দিকে এক লাখ ডলার দাম উঠতে পারে।’

আজ বুধবার সন্ধ্যায় বিটকয়েনের দাম ৪৬ হাজার ১০০ ডলারের আশপাশে ছিল। আর ৪ মাসের মধ্যে সর্বোচ্চ দাম ৫২ হাজার ডলার উঠেছিল সোমবার।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের