বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের হাজার হাজার কোটি টাকা নষ্ট করছি আমরা : গণশিক্ষা প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সরকারের হাজার হাজার কোটি টাকা আমরা নষ্ট করছি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘সরকার কোটি কোটি টাকা দিবে, এই টাকা অপচয় হবে। এটা মেনে নেওয়া যায় না। যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন বিষয়গুলো ভাবেন।’

আজ বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠান করে ঢাকঢোল পিটিয়ে টাকা খরচ করছি আমরা। যে যেখানে, যে দায়িত্বে আছেন সঠিকভাবে কাজ করেন। কাজ না করে টাকা হালাল হবে না। আপনি সরকারকে ফাঁকি দিয়ে টাকা নিবেন। সেই টাকা নষ্ট হয়ে যাবে টেরও পাবেন না। এক সচিবের পেনশনের টাকা ছেলেরা ভাগাভাগি করে নিয়েছে। কিছুদিন আগে পত্রিকায় এসেছে। এরকম যেন না হয়।’

প্রতিমন্ত্রী জাকির হোসেন নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম, ইউনেস্কো (ঢাকা অফিস) চিফ অব এডুকেশন মিজ হুহুয়া ফান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালক মো. আতিউর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা