,

অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রাশিয়ার মন্ত্রী জিনিচেভ

news-image

অনলাইন ডেস্ক : আরেকজনের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ। দেশটির আর্কটিক অঞ্চলে এক বেসামরিক প্রতিরক্ষাবিষয়ক মহড়া চলাকালীন এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। নোরিলস্ক শহরে ওই দুর্ঘটনাটি ঘটে।

বিবিসির খবরে জানানো হয়েছে, একজন ক্যামেরাম্যান একটি খাদে পরে গেলে তাকে উদ্ধার করতে লাফ দেন মন্ত্রী জিনিচেভ। এতে একটি পাথরে আঘাত লেগে মৃত্যু হয় মন্ত্রীর। প্রথমে পরে যাওয়া ক্যামেরাম্যানও মারা গেছেন। নিহত ওই ক্যামেরাম্যানের নাম আলেকজান্ডার মেলনিক।

তিনি যেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেখান থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে, নোরিলস্কে এক অনুশীলন চলাকালীন একজনের জীবন বাঁচাতে গিয়ে মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ দুঃখজনকভাবে মারা গেছেন। তিনি ২০১৮ সাল থেকে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের