এবার প্রকাশ্যে সন্তানের বাবাকে নিয়ে মুখ খুললেন নুসরাত

news-image

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের ছেলের বাবার পরিচয় নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন পরোক্ষাভাবে জবাব এলো তার পক্ষ থেকে। তিনি বলেন, ‘সব প্রশ্নের উত্তর আছে আমার কাছে আছে। আপাতত যশ এবং আমি দারুণ সময় কাটাচ্ছি। মাতৃত্ব উপভোগ করছি পুরোদমে।’

মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এসে নুসরাত এমনটাই জানালেন। আজ বুধবার কলকাতার একটি অনুষ্ঠানে হাজির হয়ে নুসরাত এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘মাতৃত্ব খুব উপভোগ করছি। আমার জীবনটাই বদলে গেছে। ’

এখন পর্যন্ত ছেলে ঈশানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী। কবে দেখা যাবে ঈশানকে? এমন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, ‘ঈশানের বাবা চাইলেই তাকে দেখতে পাওয়া যাবে। আপাতত ছেলেকে সব থেকে ভালো সামলাচ্ছেন তার বাবা। এখন পরিবার ছাড়া কাউকেই ছেলের কাছে যেতে দিচ্ছেন না সে। ’
উল্লেখ্য, গত ২৬ অগাস্ট মা হয়েছেন নুসরাত। নিখিল জৈনের সঙ্গে নিজের বিয়েকে ‘লিভ ইন’ সম্পর্ক এবং অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। তার ছেলের বাবা কে এই প্রশ্নের উত্তর না দিয়ে বরাবরই পাশ কাটিয়ে যাচ্ছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী