বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাস্টিন ট্রুডোকে পাথর মারলেন বিক্ষোভকারীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। একটি ক্যাম্পেইনে তাকে লক্ষ্য করে পাথর ছুড়ে মেরেছেন বিক্ষোভকারীরা। তবে তিনি এই ঘটনায় আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে। বিক্ষোভকারীরা তার দিকে ছোট পাথর নিক্ষেপ করেছিল।

গত আগস্টের মাঝামাঝি সময়ে আগাম নির্বাচন ডেকেছিলেন জাস্টিন ট্রুডো। তার দল বামপন্থী লিবারেল পার্টি সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারবেন এই আশায়ই আগাম নির্বাচন ডাকা হয়েছিল।

কিন্তু কোভিড-১৯ ভ্যাকসিন বাধ্যতামূলক করা এবং অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের কারণে তার নির্বাচনী প্রচারণা ব্যাহত হয়। একদল বিক্ষুব্ধ বিক্ষোভকারীদের হামলায় এক সপ্তাহের বেশি সময় আগে নির্বাচনী প্রচারণা বাতিল করতে বাধ্য হন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রুডো জানান, তার কাঁধে আঘাত লেগেছে। এই ঘটনাকে তিনি ২০১৬ সালে তার ওপর এক নারীর কুমড়ো বীজ ছুড়ে মারার সঙ্গে তুলনা করেছেন।

কানাডার সিটিভি ন্যাশনাল নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, গণমাধ্যমের একটি বাসে অবস্থান করা দুই ব্যক্তিকেও পাথর ছুড়ে মারা হয়েছে। যদিও তারা আহত হননি। বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’তোলে এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছেন।

তিনি এক টুইট বার্তায় বলেন, রাজনৈতিক সহিংসতা কখনও মেনে নেওয়া হবে না এবং আমাদের গণমাধ্যমকে হুমকি, নিপীড়ন এবং সহিংসতা মুক্ত রাখতে হবে। ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিষয়ে ট্রুডো যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা আগামী ২০ সেপ্টেম্বরের নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

গত মাসে কানাডা সরকার এক ঘোষণায় জানায় যে, সব সরকারি কর্মকর্তাকে আগামী অক্টোবরের শেষ নাগাদ ভ্যাকসিন নিতে হবে। যদি তারা ভ্যাকসিন না নেন তবে তাদের চাকরিও হারাতে হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল