বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষা নিশ্চিতের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনাভাইরাসের জন্য পিসিআর পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় দুটি বিষয় এসেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিভিন্ন জায়গায় (দেশ) এখন নতুন করে কন্ডিশন দেয়া হচ্ছে যে, ফ্লাইয়ের ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। বেশ কয়েকটি দেশ থেকে (এই শর্ত) দিয়েছে। সেজন্য গত কয়েক দিন থেকে আলোচনা চলছিল, আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে- ভেরি কুইকলি দুই বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। অন্যান্য দেশেও যেরকম আছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে ওনারা টেস্ট করতে পারেন।’

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী