,

পঞ্জশির পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি তালেবানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পঞ্জশির উপত্যকা পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি করেছে তালেবান। ফলে দেশটির সর্বশেষ এই অঞ্চলটিও এখন তালেবানের দখলে। রাজধানী কাবুল থেকে ১২৫ কিলোমিটার উত্তরে পঞ্জশির উপত্যকায় টানা কয়েকদিন ধরেই তালেবানের সঙ্গে ন্যাশনাল রেসিসটেন্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) সংঘর্ষ চলছে।

তালেবানের এক মুখপাত্র বলেন, এই জয়ের মাধ্যমে দেশের পুরো নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। তবে তালেবান পঞ্জশিরের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার কথা বললেও এনআরএফ তাদের দাবি প্রত্যাখ্যান করেছে।

এনআরএফ-এর মুখপাত্র আলি মাইসাম বলেন, এটা সত্যি নয়। তালেবান পঞ্জশিরের নিয়ন্ত্রণ নেয়নি। আমি তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করছি। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে প্রাদেশিক গভর্নরের ভবনের গেটের সামনে অবস্থান করছেন তালেবান যোদ্ধারা।

পঞ্জশির ছাড়া আফগানিস্তানের বাকি অঞ্চলগুলো তিন সপ্তাহ আগেই তালেবানের দখলে চলে যায়। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর পশ্চিমা সমর্থিত আফগান সরকারের পতন ঘটে।

এদিকে, রোববার এনআরএফ-এর নেতা আহমেদ মাসুদ বলেছেন তিনি শান্তি আলোচনার জন্য প্রস্তুত। তবে তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। পঞ্জশিরে দেড় লাখ থেকে ২ লাখ মানুষের বসবাস।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি