বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

news-image

নিজস্ব প্রতিবেদক : গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে।

রোববার দুপুরে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এতথ্য জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

তিনি বলেন, গণটিকাদান কার্যক্রমের আওতায় যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের আগামী মঙ্গলবার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।

ডা. শামসুল হক বলেন, গত ৭ থেকে ১২ আগস্ট যে ক্যাম্পেইন হয়েছিল, সেই ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি আগামী ৭ সেপ্টেম্বর শুরু হবে। একই কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকাও দেওয়া হবে। যারা ক্যাম্পেইনের সময় যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করবেন।

তিনি বলেন, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম ২ ঘণ্টা বয়স্কদের ও নারীদের টিকা দেয়া হবে। আগেরবার আনা ভ্যাকসিন কার্ড এবারও সাথে আনতে হবে।

অন্তঃসত্ত্বা নারীদের টিকার বিষয়ে তিনি বলেন, এসএমএস না পেলেও অন্তঃসত্ত্বা নারীরা নিবন্ধিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। তবে এএনসি কার্ড বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্র, যাতে উল্লেখ থাকবে তিনি অন্তঃসত্ত্বা‑ সেটি সঙ্গে নিয়ে যেতে হবে। স্তন্যদানকারী নারীরাও এসএমএস ছাড়াই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল