,

করোনায় আরও ৭০ জনের মৃত্যু

news-image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৩ জনে।গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনায় গতকাল শনিবার ৬১, শুক্রবার ৭০, বৃহস্পতিবার ৮৮, বুধবার ৭৯, মঙ্গলবার ৮৬ ও সোমবার ৯৪ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ২৫ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত মোট ৯০ লাখ ৬৪ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৭০ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩০ জন এবং পুরুষ ৪০ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩১ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২০ জন মারা গেছেন। রাজশাহীতে ৩, খুলনা ৩, বরিশাল ২, সিলেট ৬ ও রংপুরে ৪ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের