ডিসেম্বরে বিয়ে করছেন ভিকি-ক্যাটরিনা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেমের সম্পর্কে রয়েছেন এমন খবর আর অজানা নেই কারো। সম্প্রতি আবার বি-টাউনে গুঞ্জন ওঠে, তারা নাকি বিয়ে করতে চলেছেন। এবার জানা গেল, আসছে ডিসেম্বরেই নাকি এক হবে দুই তারকার চার হাত। সত্যি কি তাই? নাকি এ খবর নিছকই গুজব?

কিছুদিন আগে নেট দুনিয়ায় ভিকি-ক্যাটরিনার একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা কাইফ এবং সাদা শেরওয়ানি পরেছেন ভিকি কৌশল। ব্যাস চাউর হয়ে যায়, ভিকি-ক্যাটের বাগদান হয়ে গেছে।

পরে অবশ্য জানা যায়, ছবিটি বহু পুরোনো। আজকাল বলিউডের যেকোনো পার্টিতে একসঙ্গে হাজির হন ভিকি-ক্যাটরিনা। ছুটি কাটাতে দেশের বাইরেও নাকি যান একসঙ্গেই। তবে নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এটে রয়েছেন তারা। হ্যাঁ বা না, কিছুই বলেন না।

তবে দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় মিডিয়ার খবর, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ে করবেন ভিকি এবং ক্যাটরিনা। দুই পরিবারের মধ্যে কথাও নাকি হয়ে গেছে। এমনকী, উদয়পুরে যে প্যালেসে তারা বিয়ে করবেন, সেটার বুকিং নিয়েও কথা বলছেন। সবই নাকি একেবারে রেডি!

কিছুদিন আগেই সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন কাপুর মুখ ফসকে একটি চ্যাট শো-তে এসে ভিকি ও ক্যাটের সম্পর্কে সিলমোহর দেন। আবার এ বছরই ভিকির সঙ্গে ক্যাটরিনার বোন ইসাবেলের আলিবাগ ভ্রমণের ছবি নজর কাড়ে নেটিজেনদের। সেখানে ভিকির একটি ছবিতে সানগ্লাসে ক্যাটরিনার ছায়াও চোখে পড়ে নেটপাড়ার। ব্যাস! দুইয়ে দুইয়ে চার!

শোনা যাচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নাকি চার হাত এক হবে। ইন্ডাস্ট্রির কিছু কাছের বন্ধু ছাড়া পরিবারের সামনেই হবে বিয়ে। পরে মুম্বাইতে ফিরে দেবেন রিসেপশন। বিয়ের পোশাক নিয়ে মনীশ মালহোত্রার সঙ্গেও কথা নাকি একপ্রকার ফাইনাল। এবার সময় শুধু বিয়ের সানাই বাজার।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী