পড়ে আছে দেড় কোটি টাকার ‘কার্ডিয়াক অ্যাম্বুলেন্স’

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রায় দুই বছর ধরে পড়ে আছে দেড় কোটি টাকা দামের একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স। এটি পরিচালনা বা ব্যবহার করতে জানা লোক নেই বলে জানিয়েছেন রামেকের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রামেকের এই কার্ডিয়াক (আইসিইউ) অ্যাম্বুলেন্সটি চালু হলে হঠাৎ করে হৃদরোগে অসুস্থ হয়ে পড়া রোগীরা বড় ধরনের সুবিধা পাবেন। তাদের দাবি, চিকিৎসক-নার্স সংকট কাটিয়ে দ্রুতই অ্যাম্বুলেন্সটি চালু করা প্রয়োজন। তা না হলে অ্যাম্বুলেন্সটির যন্ত্রপাতির কার্যকারিতাও নষ্ট হয়ে যেতে পারে।

অ্যাম্বুলেন্সটিতে ৪০ ধরনের চিকিৎসার সুযোগ-সুবিধা রয়েছে। সেক্ষেত্রে বলা যায়, রামেক হাসপাতালের আইসিইউতে যে ধরনের সুবিধা আছে, তার চেয়ে বেশি সুবিধা রয়েছে এই কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে। এমনকি পালস অক্সিমিটারের মতো ছোট যন্ত্রও আছে

রামেক সূত্র জানায়, ২০১৯ সালে মেসার্স ফেরিটেক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতালি থেকে আনা পাঁচটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সরবরাহ করে। এর মধ্যে একটি পায় রামেক হাসপাতাল। অ্যাম্বুলেন্সটির দাম এক কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৮৫৫ টাকা। হৃদরোগীদের জরুরি সেবা দিতে সরকার এই অ্যাম্বুলেন্সটি রামেক কর্তৃপক্ষকে দিয়েছিল। এটি দেশের সরকারি হাসপাতালে সংযুক্ত সর্বাধুনিক অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে একটি।

জানা গেছে, অ্যাম্বুলেন্সটিতে ৪০ ধরনের চিকিৎসার সুযোগ-সুবিধা রয়েছে। সেক্ষেত্রে বলা যায়, রামেক হাসপাতালের আইসিইউতে যে ধরনের সুবিধা আছে, তার চেয়ে বেশি সুবিধা রয়েছে এই কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে। এমনকি পালস অক্সিমিটারের মতো ছোট যন্ত্রও আছে।

রামেক হাসপাতালের কার্ডিয়াক অ্যাম্বুলেন্সটি দেখতে অনুমতি নেওয়া হয় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর কাছে থেকে। এরপর তিনি অ্যাম্বুলেন্সচালকদের ইনচার্জ আশরাফুল আলীকে সেটা দেখাতে অনুমতি দিলে তিনি জাগো নিউজের এ প্রতিবেদককে অ্যাম্বুলেন্সটির তালা খুলে দেখান।

সেখানে দেখা গেছে, ইতালিয়ান ব্র্যান্ড আইভেকোর তৈরি অ্যাম্বুলেন্সটি ২০১৯ সালের ৬ মে বুঝে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। যেসব কর্মকর্তা এটি বুঝে নেন, তাদের স্বাক্ষর ও তারিখ লেখা আছে অ্যাম্বুলেন্সেই। ওই তারিখ অনুযায়ী দুই বছর সাড়ে তিন মাসের বেশি সময় ধরে গ্যারেজেই পড়ে আছে অ্যাম্বুলেন্সটি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী