লোভনীয় স্বাদে শামি কাবাব

news-image

লোভনীয় স্বাদে শামি কাবাব
নিউজ ডেস্ক : শামি কাবাব খেতে কে না পছন্দ করে! কম বেশি সবার কাছেই এটি জনপ্রিয় একটি আইটেম। এটি আপনার পছন্দমতো যেকোনো মাংসের কিমা দিয়ে তৈরি করতে পারবেন। আপনি চাইলেই কম সময়ে কম উপকরণে এটি তৈরি করে ফেলতে পারবেন। চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

মাংসের কিমা- ২কাপ

ছোলার ডাল- ১ কাপ

পেঁয়াজ কুচি- ৬ টেবিল চামচ

রসুন কুচি- ২ চা চামচ

আদা কুচি- ২ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

ধনে গুঁড়া- ১ চা চামচ

পেঁয়াজ বেরেস্তা- ৪ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- ৪ চা চামচ

ডিম- ২ টি

এলাচ+দারুচিনি- প্রয়োজনমত

তেজপাতা- ২টি

লবণ- স্বাদমতো।

ব্রেডক্রাম্ব- প্রয়োজনমত
পুরের জন্য যা দরকার-

পুদিনাপাতা কুচি- ২ চা-চামচ

পনির কুচি-৪ টেবিল চামচ

কিশমিশ
প্রস্তুত প্রণালী-

প্রথমে কিমার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, দারুচিনি, তেজপাতা ও ছোলার ডাল মিশিয়ে সেদ্ধ করে পেস্ট করে নিন। ডিম ও ব্রেডক্রাম্ব ছাড়া বাকি সব মসলা কর্নফ্লাওয়ার এর সঙ্গে মিশিয়ে নিন। এবার আলাদা একটি পাত্রে পুরের উপকরণগুলো মিশিয়ে নিন। এবার ভেতরে পুর দিয়ে কাবাবের আকৃতিতে গড়ে নিন। এরপর কাবাবগুলো একে একে ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। একটি প্যানে তেল গরম করে তাতে কাবাবগুলো ভেজে নিন।

আপনি এই কাবাব পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পারোটা ইত্যাদির সঙ্গে পরিবেশন করতে পারবেন।

 

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী