,

করোনায় ছয় মাসে প্রথম মৃত্যু দেখল নিউজিল্যান্ড

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডে বিগত ছয় মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে অকল্যান্ড হাসপাতালে করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। তিনি ভেন্টিলেটর কিংবা নিবিড় পরিচর্যা সহায়তা নিতে পারেননি।

তবে দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরন দেশটিতে নিয়ন্ত্রণে রয়েছে।
নিউজিল্যান্ডে করোনায় মারা যাওয়া তিনি ২৭তম এবং চলতি বছর ১৬ ফেব্রুয়ারির পর প্রথম ব্যক্তি। তিনি বাসাতেই করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।

নিউজিল্যান্ডে ছয় মাস আগে স্থানীয়ভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ পর্যায়ের লকডাউন দিয়ে তা নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, দেশটিতে ছয় মাসে ৭৮২ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার নতুন করে আরও ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত সপ্তাহান্তে এ সংখ্যা ছিল ৮৪। সূত্র: স্টাফ, নিউজিল্যান্ড হেরাল্ড

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের