বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলার সময় ভিমরুলের কামড়ে প্রাণ গেলো দুই শিশুর

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের কামড়ে জুবায়ের (৮) ও নুর নবী (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে জুবায়ের এবং বিকেলে নুর নবীর মৃত্যু হয়। তারা সম্পর্কে চাচাতো ভাই।

জুবায়ের কালিয়া ইউনিয়নের বেলতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। আর তার ছোটভাই জসিম উদ্দিনের ছেলে নুর নবী। একই দিনে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী আতিকুর রহমান তাহের বলেন, বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোপের কাছে খেলা করছিল। এ সময় ঝোপের মধ্যে থাকা ভিমরুল উড়ে এসে তাদের কামড় দেয়।

পরিবারের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শুক্রবার ভোরের দিকে জুবায়েরের মৃত্যু হয়। নুর নবীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে সেও মারা যায়। সন্ধ্যায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, জুমার নামাজের পর আমি শিশু জুবায়েরের জানাজায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসারত অপর শিশুটিরও মৃত্যুর খবর আসে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল