,

স্থগিত ১৬১ ইউনিয়নের ভোট ২০ সেপ্টেম্বর

news-image

নিউজ প্রতিবেদক : করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে স্থগিত ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন। এছাড়া কক্সবাজারের একটি ইউপিতে আপাতত ভোট বন্ধ রাখার জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে। এজন্য ১৬১টি ইউপিতে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একই দিন স্থগিত থাকা ৯টি পৌরসভায়ও ভোটগ্রহণ করা হবে বলে জানান ইসি সচিব।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের