বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারিত্ব পরীক্ষায় নারীদের তীব্র ক্ষোভ ইন্দোনেশিয়ায়!

news-image

ইন্দোনেশিয়ায় পুলিশবাহিনীতে যোগ দেয়া নারী সদস্যদের কুমারিত্ব পরীক্ষা বাতিলের জোর দাবি উঠেছে। বিষয়টি নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হওয়ার ভিত্তিতে এ পরীক্ষা বাতিলের চিন্তাও করছে সরকার। নারী অধিকার ও বেশ কিছু মানবাধীকার সংস্থা দীর্ঘ দিন ধরেই এ পরীক্ষা বাতিলের দাবি করে আসছিলেন।

মানবাধিকার সংস্থা হিউমেন রাইটস ওয়াচ বিষয়টিকে নারীদের ওপর হয়রানি এবং ব্যক্তি স্বাধীনতার বিপরীত বলে উল্লেখ করেছে। সংগঠনের এক রিপোর্টে বলা হয়, বিষয়টি নিয়ে নারীদের মতামত নিলে তারা বলেছে এটা দুই আঙ্গুলের একটা টেস্ট, যা দিয়ে পরীক্ষা করা হয় নারীদের সতিচ্ছেদ ঠিক রয়েছে কিনা। এই টেস্ট তখনই প্রয়োজন যখন কেউ ওই নারীদের বিয়ে করতে চায়।

হিউমেন রাইটস ওয়াচ বলেছে, এ পরীক্ষা ভিত্তিহীন এবং বিজ্ঞানস্বীকৃত নয়। সংগঠনটি বেশকিছু নারীর সাক্ষাৎকার নিয়ে জানতে পেরেছে বিষয়টিতে নারীরা চরম অনাগ্রহী। ২০১৩ সালে কুমারিত্ব পরীক্ষা দেয়া এক নারী পুলিশ বলেন, এটা নিয়ে আমি অনেক পেরেশান ছিলাম। আমার কাছে বিষয়টিকে বাড়াবাড়ি ছাড়া কিছুই মনে হয়নি।

ইন্দোনেশিয়ায় এ পরীক্ষাটি কয়েক দশক ধরে চলমান। ১৯৮৪ সালে অবসর নেয়া এক নারী পুলিশ বলেন, বাহিনীতে অংশ নেয়ার বছর চারেক পর আমার বিয়ে হয়। কিন্তু বিয়ের প্রথম কিছুদিন স্বামীর সঙ্গে শারীরীক সম্পর্ক রাখতে ভয় পেতাম। কারণ আমি বিষয়টি নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলাম।

ইন্দোনেশিয়া পুলিশবাহিবীর মুখপাত্র টেস্ট চালু রাখার কথা উল্লেখ করে বলেন, এই টেস্টের মাধ্যমে চরিত্রহীন নারীদের পুলিশে অংশগ্রহণ ঠেকানো যেত। তিনি বলেন, একজন চরিত্রহীন নারী যদি বাহিনীতে ঢুকে যায় তবে সে অনেককে চরিত্রহীন বানাবে। এতে ক্ষতির সম্মুখিন হবে পুরো প্রশাসন।

হিউমেন রাইটস ওয়াচের প্রতিবেদনটি এমন সময় এলো যখন বিষয়টি নিয়ে গত সপ্তায় বালিতে ইন্টারন্যাশনাল মিলিটারি ম্যাডিসিন কমিটির মিটিং হয়েছে। এই কমিটি বিশ্বে সামরিক বাহিনীর মধ্যে স্বাস্থ্য উন্নতিতে কাজ করে থাকে।

-বিবিসিউর্দু থেকে অনুদিত

এ জাতীয় আরও খবর

৮ কোম্পানির জ্বালানি তেল আমদানি অনিশ্চিত

রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব

মাদক ও মানবপাচার বন্ধে শিগগির বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ

ঢাকার তাপমাত্রা আজ থাকবে যেমন

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

ফের স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?