,

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পেরুর রাজধানী লিমার কাছে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। এটি দক্ষিণ আমেরিকার দেশটিতে মাত্র চারদিনের ব্যবধানে তৃতীয় বড় ধরনের দুর্ঘটনা।

গত মঙ্গলবার (৩১ আগস্ট) লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ক্যারেটেরা সেন্ট্রাল রোডের একটি সরু অংশে বাসটি দুর্ঘটনার মুখে পড়ে।

স্থানীয় পুলিশ কমান্ডার সিজার কারভান্টেস বলেন, দুর্ভাগ্যজনকভাবে এ পর্যন্ত ৩২ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ছয় ও তিন বছরের দুটি শিশুও রয়েছে।

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটি একটি পাথরে ধাক্কা লেগে প্রায় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় সেটিতে অন্তত ৬৩ জন যাত্রী ছিলেন।

পুলিশ জানিয়েছে, বেপরোয়াভাবে বাস চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। সেটি সরু রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হতাহতদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

গত রোববার (২৯ আগস্ট) পেরুর আমাজন নদীতে দুটি নৌকার ধাক্কা লেগে অন্তত ২২ জন প্রাণ হারান। এ ঘটনায় এখনো অজ্ঞাতসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। এর দুদিন পরেই দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে একটি বাস গিরিখাতে পড়ে গেলে ১৭ জন মারা যান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের