শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা করে থানায় যুবক

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়ায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মো. আরিফ হোসেন (২৪) নামের এক যুবক।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মো. স্বপন মিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বিষদোন ভাটেরচর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে। আটক আরিফ হোসেন ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, বিকেল ৪টার দিকে উপজেলার ভবেরচর বাজার থেকে বাড়ি ফিরছিলেন স্বপন মিয়া। পথে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রাম সংলগ্ন ব্রিজের উত্তর পাশে পেছন থেকে এসে চাপাতি দিয়ে স্বপন মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন আরিফ। পরে স্বপন মিয়ার মৃত্যু নিশ্চিত করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, নিহত স্বপন মিয়ার সঙ্গে আরিফের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। এর জের ধরে তিনি স্বপনকে কুপিয়ে হত্যা করেন। পরে থানায় এসে আত্মসমর্পণ করেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা