বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা: জেড আকারে আসন বিন্যাস

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী সেপ্টেম্বর থেকে স্থগিত হওয়া পরীক্ষা শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। করোনা পরিস্থিতি বিবেচনা করে একটি বেঞ্চে একজন করে অথবা এক বেঞ্চে দুইজন বসিয়ে পরের বেঞ্চ খালি রেখে বা ইংরেজি ‘জেড’ আকারে আসন বিন্যাস করা হবে। তাছাড়া পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য বলা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) রাতে পরীক্ষাগ্রহণ সংক্রান্ত নির্দেশাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে কর্তৃপক্ষ।

এর আগে দেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী গত মার্চ মাসে স্থগিত ঘােষণা করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান বিভিন্ন পরীক্ষা। তবে বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি কিছুটা উন্নতি, টিকাদান কার্যক্রম সম্প্রসারণ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় স্থগিত পরীক্ষাসমূহ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরীক্ষাগ্রহণ সংক্রান্ত জরুরি নির্দেশাবলিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে দুইজন পরীক্ষার্থীর মধ্যে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করতে হবে। এক্ষেত্রে প্রয়ােজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেন্যু কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে।

সব শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে মাস্ক পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। মাস্ক সঠিক নিয়মে পরতে হবে। পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার জন্য মাস্ক খােলা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পূর্বে হাত ধােয়ার জন্য প্রয়ােজনীয় সাবান এবং পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়ােজনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এখনও টিকা গ্রহণ করেননি তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। তাছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সব স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা