বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের নিয়োগ বিজ্ঞপ্তিতে শর্ত শিথিল

news-image

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেল প্রকল্পে ৪৩ পদে ১৩০ জন নিয়োগের বিজ্ঞপ্তিতে সংশোধনী এনেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংশোধনীতে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা শিথিল করা হয়েছে। একই সঙ্গে আবেদন দাখিলের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে।

ডিএমটিসিএলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। প্রত্যাশিত সংখ্যক আবেদন না পড়ায় এই সংশোধনী আনা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমটিসিএল সচিব মোহাম্মদ আবদুর রউফ।

গত ২৯ জুন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছিল ভোকেশনাল থেকে উচ্চমাধ্যমিকে জিপিএ ৪। সংশোধনীতে জিপিএ ৪-এর স্থলে জিপিএ ৩ পুনর্নির্ধারণ করা হয়েছে।

আর বয়সসীমার ক্ষেত্রে ২৯ জুনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২১ সালের ১ জুলাই প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আর সংশোধনীতে জানানো হয়েছে, প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কেবল মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

এছাড়া আবেদনের শেষ সময় ৩১ আগস্টের স্থলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সংশোধনীর বিষয়ে ডিএমটিসিএল সচিব মোহাম্মদ আবদুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খুব কম সংখ্যক আবেদন পেয়েছি। এটা আশানুরূপ না হওয়ায় শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা শিথিল করা হয়েছে। আশা করছি, এবার আবেদনের সংখ্যা বাড়বে।’

যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা কেবল ডাকযোগে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি ৫০০ টাকা। বিস্তারিত দেখা যাবে ডিএমটিসিএলের ওয়েবসাইটে।

2021-08-29-17-40-metrorail

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল