আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রাই। ব্যস্ত আছেন একটি নতুন সিনেমার কাজে। সম্প্রতি তাকে মুম্বাইয়ের বেসরকারি বিমানবন্দরে মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে দেখা গেছে। তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

ভিডিওতে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে ঐশ্বরিয়ার কালো পোশাক। ভক্তরা দাবি করছেন তিনি দ্বিতীয়বারের মতো গর্ভবতী। বিষয়টি নিয়ে নেটপাড়ায় আলোচনা জমজমাট।

ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই নেটিজেনরা এতে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একজন ভক্ত অ্যাশের চেহারা দেখে মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে তিনি গর্ভবতী। এটা একটা ভালো খবর হবে।’

আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘তার বেবি বাম্প এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।’

যদিও এ বিষয়ে ঐশ্বরিয়া বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

এদিকে বলিউডের অনেক সেলিব্রেটি মহামারির মধ্যে পিতৃত্ব-মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন। যাদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি-আনুশকা শর্মা থেকে কারিনা কাপুর খান-সাইফ আলি খান, দিয়া মির্জা-বৈভব রেখি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী