,

‘ডিএনএ টেস্ট করে প্রমাণ করুন জিয়ার লাশ চন্দ্রিমা উদ্যানে’

news-image

নিজস্ব প্রতিবেদক : চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ কবর দেওয়া হয়েছে প্রমাণ করতে বিএনপির কাছে লাশের ছবি, না হলে কবরের দেহাবশেষের ডিএনএ পরীক্ষা (টেস্ট) করার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু প্রজন্ম কেন্দ্রীয় সংসদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, পরশু বিএনপি মহাসচিব চ্যালেঞ্জ করে বলেছেন, জিয়াউর রহমানের লাশ মানুষ দেখিয়ে দিয়েছে এবং তারা খুঁজে পেয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই, জাতির কাছে এ বিষয়ে কথা বলেছেন। এখন তাকে জবাব দিতে হবে, সেই লাশের ছবি কোথায়, সাধারণ একটা মানুষেরও তো ছবি থাকে। তিনি তো রাষ্ট্রপতি, রাষ্ট্রীয় শিষ্টাচার অনুযায়ী তাদের সবকিছুর ছবি ধারণ করা থাকে। জিয়াউর রহমানে লাশ পেলেন, ছবিটা দয়া করে দেখান।

তিনি বলেন, এই (চন্দ্রিমা উদ্যানে) কবর কার, আমার মতে এটা কোনো মতেই জিয়াউর রহমানের নয়। যদি হয় তবে প্রমাণ করুন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, তা (লাশের ছবি) যদি নাও থাকে বিজ্ঞানকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। ডিএনএ টেস্ট করলে পাওয়া যাবে যদি ওখানে (কবরে) কিছু থেকে থাকে। ডিএনএ টেস্ট করে প্রমাণ করুন। যদি প্রমাণ হয়, জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাইব। যদি মিথ্যা কথা বলে থাকি, অন্য কোনো দণ্ড দিলে সেটাও মাথা পেতে মেনে নেবো। আমি চ্যালেঞ্জ করছি, সেখানে তার (জিয়াউর রহমান) মরদেহ নেই।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের