,

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ২৫২ ডেঙ্গু রোগী

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২০২ জন রাজধানী ঢাকার ও বাকি ৫০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ১২৩ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৮০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৪৩ জন ভর্তি রয়েছেন।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৯ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট নয় হাজার ৮৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ৬৯০ জন রোগী।

রোববার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারর্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ভর্তি ২৫২ জন রোগীর মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫৬ জন রোগী ভর্তি হন। এছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৫০ জন ভর্তি হয়েছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৯ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট নয় হাজার ৮৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন ও আগস্টের আজ (২৯ আগস্ট) পর্যন্ত ৭ হাজার ১৯৯ জন রোগী ভর্তি হন।

এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাইয়ে ১২ জন ও আগস্টে ৩০ জন মারা যান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের