,

আজ রাতেই হচ্ছে মেসির পিএসজি অভিষেক!

news-image

স্পোর্টস ডেস্ক : প্রায় তিন সপ্তাহ আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু এখনও পর্যন্ত নতুন ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন সুপারস্টারের। তবে অপেক্ষার প্রহর ফুরোচ্ছে শিগগিরই।

সবকিছু ঠিক থাকলে আজ (রোববার) রাতেই পিএসজির জার্সিতে মাঠে নামবেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রেইমসের মাঠে খেলতে যাবে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এই ম্যাচে মেসিকে দলে রাখার ব্যাপারে প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন পিএসজি কোচ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শুধু মেসি নয়, পচেত্তিনোর কাছে প্রশ্ন রাখা হয়েছিল কাইলিয়ান এমবাপে এবং নেইমার জুনিয়রের ব্যাপারেও। সরাসরি কোনো উত্তর দেননি পিএসজি বস। তবে জানিয়েছেন, তিনজনেরই খেলার সম্ভাবনা রয়েছে উইকেন্ডের ম্যাচটিতে।

তবে এখনও যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি সেটিও বলেছেন পচেত্তিনো, ‘যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের সবকিছু ভেবে দেখতে হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব। তারা তিনজনই (মেসি, নেইমার ও এমবাপে) সম্ভবত দলে থাকবে।’

এসময় মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছে পিএসজি কোচ আরও বলেন, ‘সে দারুণ অনুপ্রাণিত ও পেশাদার। নতুন সতীর্থ ও পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে। নতুন একটি লিগে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তার রয়েছে।’

আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রেইমসের মাঠে খেলতে নামবে মেসির নতুন দল পিএসজি। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই পিএসজিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ