সতীর্থদের বিদায় বলে ইতালি ছাড়লেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন ঠিকানা কোথায়, সেটি এখনও নিশ্চিত হয়নি। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো আর জুভেন্টাসে থাকছেন না। ক্লাব সতীর্থদের ‘বিদায়’ বলে ইতালির তুরিন ছেড়েছেন পর্তুগিজ যুবরাজ।

স্কাই স্পোর্টসের প্রতিবেদন, ব্যক্তিগত বিমানে চড়ে তুরিন ছেড়ে গেছেন রোনালদো। শুক্রবার ৪০ মিনিটের মতো জুভেন্টাসের ট্রেনিং গ্রাউন্ডে ছিলেন সিআরসেভেন। এ সময় তিনি তার লকার খালি করেন।

আগের দিন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানিয়েছিলেন, রোনালদো ক্লাব ছাড়তে চান সে কথা জানিয়ে দিয়েছেন তাকে। তাই শনিবারের ম্যাচের জন্য অনুশীলনে ডাকা হয়নি।

অ্যালেগ্রি বলেন, ‘গতকাল, রোনালদোর সঙ্গে কথা বলেছি। সে আমাকে জানিয়েছে, জুভেন্টাসে আর থাকতে চায় না। তাই আগামীকালের (এমপোলির বিপক্ষে) ম্যাচের জন্য তাকে ডাকা হয়নি। আজ সকালে সে অনুশীলন করেনি।’

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসেন রোনালদো। তার হঠাৎ এভাবে চলে যাওয়া হতাশার কি না? এমন প্রশ্নে অ্যালেগ্রি বলেন, ‘আমি আসলে হতাশ নই। কারণ রোনালদো তার নিজের সিদ্ধান্ত নিয়েছে। সে এখানে তিন বছর ধরে ছিল, অবদান রেখেছে। সে জুভেন্টাসের জন্য নিবেদিতপ্রাণ ছিল। এখন চলে যাচ্ছে। জীবন থেমে থাকবে না।’

স্থানীয় সময় দুপুর একটার দিকে তুরিনের কেসেলে বিমানবন্দরে পৌঁছান রোনালদো। ব্যক্তিগত বিমানে চড়ে ছাড়েন ইতালি। আগামী কয়েক ঘণ্টার মধ্যে হয়তো তার ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।

তবে গণমাধ্যমে আসছে, রোনালদো আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছেন। সম্ভবত ম্যানচেস্টার সিটির জার্সিতে দেখা যাবে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবল তারকাকে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত