,

বিশ্বের মুসলমানদের প্রতি যে আহ্বান জানালেন এরদোয়ান

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এবার বিশ্বব্যাপী মুসলিমদের চলমান অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার ইস্তাম্বুলে ইসলামী করপোরেশন ইয়ুথ ফোরামের চতুর্থ সাধারণ সভায় এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। খবর ডেইলি সাবাহ’র।

এরদোয়ান বলেন, ‘সিরিয়া, আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী মুসলিমরা আজ সঙ্ঘাত, নির্যাতন, দেশান্তর ও রোগব্যাধির সম্মুখীন। মুসলিমদের নিজেদের হাতে শান্তি এবং কল্যাণের দায়দায়িত্ব নিতে হবে। নিরাপত্তা এবং মানবজাতির ভবিষ্যতের জন্য অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুসলিমদের প্রতি কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে হবে।’

উল্লেখ্য, ইস্তানবুলে ইয়ুথফোরামের এই অনুষ্ঠানে ৫৬টি দেশের মুসলিম তরুণরা অংশ নেন। দু’দিনব্যাপী এই সম্মেলনে সহযোগিতা, যুব কৌশল, যুব উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সংস্কৃতি, শিল্পকলা এবং খেলাধুলা নিয়ে আলোচনা হবে। ২০০৪ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে অলাভজনক, নির্দলীয় এই সংস্থা গঠিত হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের