করোনা সংক্রমণ এখন স্থিতিশীল পর্যায়ে: বিশ্বস্বাস্থ্য সংস্থা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী করোনা সংক্রমণের এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, পরিস্থিতি এখন স্থিতিশীল পর্যায়ে। গত দুই মাসে ডেলটা ধরনের সংক্রমণের হারের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। যদিও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণ দ্রুতগতিতে বেড়েছে।

|আরো খবর
ধূমপায়ীদের সংক্রমণের ঝুঁকি বেশি: বিশ্বস্বাস্থ্য সংস্থা
বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক বিবৃতিতে বলেন, করোনা সংক্রমণ স্থিতিশীল রয়েছে। তবে যেকোনো জায়গায় করোনার সংক্রমণ থাকলেই সব জায়গার জন্য এটি হুমকি। তাই এখনও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২২ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় নতুন করে ৪৫ লাখ মানুষ সংক্রমিত হয়। এক সপ্তাহ আগেও নতুন সংক্রমিতের সংখ্যা প্রায় একই রকম ছিল। দুই মাসের পর্যালোচনার ভিত্তিতে করোনা সংক্রমিতের হার স্থিতিশীল। বাংলাদেশ জার্নাল- বিএইচ

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী