বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তিনি হতাশায় নিমজ্জিত হয়ে আবোল তাবোল বলা শুরু করেছেন। ​তার স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না’ এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ড. হাছান মাহমুদ বলেন, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যে দলের নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম, যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দলের নাম আওয়ামী লীগ।আর যারা ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’-শ্লোগান দেয়, তাদেরকে দুই পাশে বসিয়ে সভা করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। তারা কোনো চেতনা ধারণ করে, সেটিই প্রশ্ন।

তথ্যমন্ত্রী বলেন, যারা স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি করে, যারা আফগানিস্তানে তালেবান দখলের পর উল্লসিত হয়, তাদের এই অগ্রগতি পছন্দ হয় না। যাদের পছন্দ হয় না, তারা আবার হতাশার মধ্যেও আছে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশকে পুনর্গঠিত করে যখন সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। যারা দেশ চায়নি, পাকিস্তানি অপশক্তি, যারা পাকিস্তানের হয়ে লড়েছে, তাদের যৌথ সহযোগিতায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু তাঁর স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। কিন্তু তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্নপূরণের পথে অনেক দূর এগিয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি স্বাধীন বাংলা বেতারের সংগীতশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী তারিন জাহান, অরুনা বিশ্বাস, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী এবং আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা