বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুল বিমানবন্দর থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিমানবন্দর থেকে সেনা সদস্যদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর ওয়াশিংটন পোস্টের।

রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর দ্রুত দূতাবাস কর্মীসহ নাগরিকদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু করে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ভয় আর শঙ্কা নিয়ে দেশত্যাগে ইচ্ছুক বহু মানুষ জড়ো হয় বিমানবন্দর এলাকায়। নিজ দেশের লোকজনকে ফেরত নেওয়ার পাশাপাশি দোভাষীদের নিয়েও বিপাকে পড়ে যুক্তরাষ্ট্র। ফলে আরও কয়েক হাজার সেনা সেখানে পাঠায় দেশটি। এরমাঝে সেখানে গোলাগুলির ঘটনাও ঘটে। এ পর্যন্ত শুধু বিমানবন্দর এলাকায় ২০ জন নিহত হয়েছেন।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, কাবুল বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহারের নির্দেশ এখনও দেওয়া হয়নি। তবে সেখান থেকে কয়েকশ সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, এর মধ্যে পেন্টাগনসহ বিভিন্ন দপ্তরের কর্মীরাও রয়েছেন।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ২১ হাজার সাতশ’র মতো মানুষকে কাবুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ১৪ আগস্ট থেকে ৭০ হাজার মানুষকে কাবুল থেকে সরিয়ে নিতে সাহায্য করে যুক্তরাষ্ট্র

তবে এরমাঝেই তালেবান আবারও হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্রকে। ৩১ আগস্টের মধ্যে, নির্ধারিত সময়ের আগে সেনাদের সরানোর কথা বলে তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও আগামী ৩১ আগস্টের মধ্যে কার্যক্রম শেষ করতে চান। তবে এটি নিয়ে শঙ্কা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের মিত্ররা।

লোকজনকে কাবুল বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়ার সময় বিশৃঙ্খলা ঠেকাতে আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেয় তালেবান আর বিমানবন্দরের ভেতরে অবস্থান করছে মার্কিন সেনারা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা