বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৮তম নন-ক্যাডারের ১২৮ জনের সুপারিশ বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩৮তম বিসিএস থেকে প্রাপ্ত দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে ১২৮ জনকে নিয়োগের সুপারিশ বাতিল করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগবিধির শর্তানুযায়ী নন-ক্যাডার পদের জন্য অনলাইনে আবেদনপত্র জমা না দেয়ায় তাদের সুপারিশ বাতিল করা হয়। বুধবার (২৫ আগস্ট) সরকারি কর্ম কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার ও নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) ৪৩ ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগের জন্য এক হাজার ১৩৯ জন প্রার্থীকে গত ৩০ জুন সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্ত এক হাজার ১৩৯ জন প্রার্থীর মধ্যে শর্তানুযায়ী নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র জমা না দেয়ায় সুপারিশসহ তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার