,

চিত্রনায়িকা একা কারামুক্ত

news-image

জেলা প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা একা। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি কারামুক্ত হন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (ভারপ্রাপ্ত) জেলার সৈয়দ শাহ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালত থেকে চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র মঙ্গলবার বিকেলে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে সন্ধ্যায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, গত ৩১ জুলাই রাজধানীর হাতিরঝিল থানায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা এবং বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে।

এসব মামলায় গ্রেফতার করে একাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের