বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব শিক্ষার্থী টিকা পেলে অক্টোবরে খুলবে ঢাবির হল

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া সম্পন্ন সাপেক্ষে অক্টোবরের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্টান্ডিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, ‘সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে যদি আমাদের শিক্ষার্থীরা করোনার টিকাগ্রহণ সম্পন্ন করতে পারে, তাহলে আমরা অক্টোবরের শুরুর দিকে আবাসিক হল খুলতে পারবো। শুরুর দিকে স্নাতকের চূড়ান্ত বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। নভেম্বরের মাঝামাঝি সময়ে সবাই উঠতে পারবে।’

তিনি আরও বলেন, ‘১৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের শিক্ষার্থীরা যদি টিকাগ্রহণ সম্পন্ন করতে পারে, তাহলেই কেবল অক্টোবরে আমাদের হল খোলার প্রত্যাশা বা লক্ষ্য পূরণ হবে।’

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল