বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ১ হাজার ইয়াবা ও ৬ কেজি গাজাসহ ২ মাদককারবারী আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাজাসহ ২ মাদককারবারীকে আটক করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের আম্বর আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৩৫)কে আটক করে পুলিশ। এ সময় তার ঘরে তল্লাশী করে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়। অপর অভিযানে পৌরশহরের কুমারপাড়া এলাকা থেকে আবু লাল ভূইয়া (৫৫) কে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক আবু লাল ভূইয়া উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের মৃত আবু সাঈদ ভূইয়ার ছেলে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, আবু লাল ভূইয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশের চোখ ফাঁকি দিয়ে আখাউড়া সীমান্ত হতে বিভিন্ন মাদক সরবরাহ করিয়া আখাউড়া বিভিন্ন স্থানে মাদক পাচার করতো মর্মে স্বীকার করেছে। রাবেয়া খাতুন ও আবু লালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা