বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

বিনোদন ডেস্ক : তামিল সিনেমার অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি মারা গেছেন। শুক্রবার অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জ্যাভি রাশিয়ান মডেল ও অভিনেত্রী ছিলেন। তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তিনি তামিল ছবি ‘কাঞ্চনা থ্রি’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন।

পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। খবর ইন্ডিয়া গিলটজ।

জানা গেছে, উত্তর গোয়ার একটি গ্রামে থাকতেন জ্যাভি। স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয় তার। প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন হতাশায় ছিলেন। হতাশায় নিমজ্জিত হয়েই তিনি মৃত্যুতে মুক্তি খুঁজে নিলেন।

এর আগে ২০১৯ সালে যৌন হেনস্তার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন এ নায়িকা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হয়েছিলেন সেই ফটোগ্রাফার।

জানা গেছে, অভিনেত্রীর মৃত্যু রহস্য উদ্ঘাটনে ওই ফটোগ্রাফারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল