,

পরীমনির পক্ষে লড়বেন শতাধিক আইনজীবী

news-image

নিজস্ব প্রতিবেদক : বনানী থানায় করা মাদক মামলায় আটক চিত্রনায়িকা পরীমনিকে মুক্ত করতে উচ্চ আদালতে বিনা পয়সায় আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না। তার সঙ্গে থাকছেন শতাধিক আইনজীবী।

রবিবার দিবাগত রাতে ফেইসবুক পোস্টে জেড আই খান পান্না লেখেন, পরীমনির মামলা বিনা পারিশ্রমিকে করার সিদ্ধান্ত নিয়েছি। যারা সঙ্গে থাকতে চান থাকবেন।

সোমবার দুপুরে এ নিয়ে দেশ রূপান্তরকে বিস্তারিত জানান বিশিষ্ট এ আইনজীবী।

পান্না বলেন, “কোন আইনে পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে? একজন আসামির বিরুদ্ধে যদি ১০ মামলাও থাকে, তাহলে তো বারবার এভাবে রিমান্ডে নেওয়া যায় না।”

আরও বলেন, “রিমান্ডে জিজ্ঞাসাবাদের বিষয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনা রয়েছে কীভাবে একজন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ক্ষেত্রে সেটিও মানা হচ্ছে না। আমরা অচিরেই বারবার রিমান্ডে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবো।”

রবিবার দায়রা জজ আদালতে অভিনেত্রীর জামিনের জন্য আবেদন করলে শুনানির দিন ধার্য করা হয় ১৩ সেপ্টেম্বর।

এ বিষয়ে জেড আই খান পান্না বলেন, “আদালতে একটি আবেদন দেওয়ার পর কেন এটি শুনতে দেরি হবে? আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে আবেদন শুনতে হয়। কিন্তু একটি আবেদন দেওয়ার পরে এত দীর্ঘ সময় পর শুনানি কেন হবে?”

তিনি জানান, “অধস্তন আদালতে জামিন নামঞ্জুর হলে আমরা সংগত কারণেই হাইকোর্টে জামিন চাইবো।”

পান্নার নেতৃত্বে শতাধিক আইনজীবী পরিমনির জন্য আইনি লড়াই করবেন।

গত ৪ আগস্ট ‘বিপুল পরিমাণ মাদক’সহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এরপর ১৯ আগস্ট এক দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২১ আগস্ট তাকে আদালতে আনা হলে সিআইডি’র আবেদনের প্রেক্ষিতে আবারও কারাগারে পাঠানো হয়।

এরপর রবিবার এক আবেদনের জবাবে জামিনের বিষয়ে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের