,

টিকা কেন্দ্রে বুথের সংখ্যা বাড়ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : নিবন্ধনকারীদের দ্রুত টিকা দিতে প্রতিটি কেন্দ্রে বুথের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে সংশ্লিষ্টদের এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২২ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, নিবন্ধন করলেও এসএমএস পেতে সবাইকেই কম বেশি অপেক্ষা করতে হবে। আশা করছি দ্রুত টিকা দেওয়া হবে।

ফ্লোরা বলেন, করোনা নিয়ন্ত্রণে আমাদের প্রস্তুতির জায়গা থেকে এখনই সরে যাচ্ছি না, কারণ এখনও শনাক্তের হার ১৬ শতাংশের বেশি। কোভিড, নন-কোভিড সবাইকেই সমান গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

অন্যদিকে টিকা চুরির ঘটনায় তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

তিনি বলেন, এ ঘটনায় অধিদপ্তরের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের