,

পরীমনির জামিন চেয়ে আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী। আজ রোববার আইনজীবী মো. মজিবুর রহমান এই জামিন আবেদন করেন। এ বিষয়ে আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী।

বনানী থানার এই মামলায় গতকাল শনিবার তৃতীয় দফায় রিমান্ড শেষে আদালতে তোলা হয় পরীমনিকে। তারপর মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে পাঠানোর আবেদন করলে তা গ্রহণ করেন আদালত। বিপরীতে ​জামিন না চেয়ে আইনজীবী মো. মজিবুর রহমান আসামি পরীমনির সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।

অন্যদিকে, পাবলিক প্রসিকিউট (পিপি) আব্দুল্লাহ আবু আসামি পরীমনির সঙ্গে তার আইনজীবীদের কথা বলার আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত দেখা করার আবেদন নাকচ করে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৬ আগস্ট পরীমনিকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর গত ১৯ আগস্ট আদালত তার জামিন আবেদন খারিজ করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেল ৪টার পরপরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় পরীমনির বাসা থেকে ১৮.৫ লিটার বিদেশি মদ, চার গ্রাম আইস, এক স্লট এলএসডি এবং একটি পাইপ উদ্ধারের কথা বলা হয়। এরপর বিভিন্ন ধাপে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের তদন্ত বিভাগ ও সিআইডি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের