বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের গায়ে আগুন, বাঁচাতে গিয়ে ঝলসে গেল মাও

news-image

ভোলা প্রতিনিধি : ভোলায় প্রেমের প্রস্তারে রাজি না হওয়ায় তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় এক বখাটে। এ সময় মেয়ের চিৎকারে তাকে বাঁচাতে গিয়ে ঝলসে গেছে মায়ের শরীরও।

আহত মা-মেয়েকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন‌্য ঢাকায় নেয়া হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (২১ আগস্ট) রাতে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় প্রাথমিক বিদ‌্যালয়ের প্রধানশিক্ষক মো. মজিবুল্ল‌্যাহর স্ত্রী ও মেয়ে।

আহত তরুণীর ভাই মো. আশরাফ হোসেন জানান, একই এলাকার নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে মহিউদ্দিন সুমন দীর্ঘদিন ধরে তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে তাতে রাজি হননি তার বোন। আজ তার বোনকে পাত্রপক্ষ দেখতে আসে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমন।

এরই জেরে শনিবার রাতে তার বোনকে একা পেয়ে ঘরে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বখাটে সুমন। পরে বোনকে বাঁচাতে মা গেলে তিনিও আগুনে ঝলসে যান। এরপর তার মা-বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সুমন পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানকার চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেয়া হচ্ছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আহত তরুণীর বাবা একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা