,

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে নৌকায় করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে নৌকায় করে দুই গ্রামবাসীর সংঘর্ষে হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কড়াগাঙ্গ এলাকায় পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ও ফতেপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পরমানন্দপুর গ্রামের একাংশের সঙ্গে ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এরই জের ধরে শনিবার দুপুরে দুই গ্রামের যুবকরা দেশীয় অস্ত্র নৌকা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে এলাকার নারী ও শিশুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলার পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নৌকায় করে পরমানন্দপুর ও ফতেপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের কথা শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত। দুই গ্রামের মুরব্বিদের নিয়ে ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করব।
সরাইল সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড