মুক্তিযোদ্ধা ভাতা সমাজসেবা অফিসের পরিবর্তে সোনালী ব্যাংকে

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা উপজেলা সমাজসেবা অফিসের পরিবর্তে এখন থেকে বিতরণ করবে সোনালী ব্যাংক। এ লক্ষ্যে ভাতা বিতরণ নীতিমালাতে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে।

শনিবার রাজধানীতে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বিতরণ সহজীকরণের নিমিত্তে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের কর্মকর্তাদের এক অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান ও সোনালী ব্যাংকের সব শাখার ব্যবস্থাপকসহ প্রায় ২ হাজার কর্মকর্তা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আন্তরিকতার সাথে সেবা দেয়ার জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব সেক্টরের মত বীর মুক্তিযোদ্ধারাও ডিজিটাল সেবার আওতায় এসেছেন। ইতোমধ্যে জিটুপি বা গভর্মেন্ট টু পারসন পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হচ্ছে। ফলে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রাপ্তি নির্ঝঞ্জাট ও সহজ হয়েছে। ফলে মুক্তিযোদ্ধা ভাতা বিতরণ প্রক্রিয়ায় উপজেলা সমাজসেবা অফিসে আর যাবার প্রয়োজন পড়বে না।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী